Sukanta Majumdar: 'আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যায়', শান্তনু ঠাকুরের 'নালিশ' প্রসঙ্গে সুকান্ত | Bangla News

দলের অন্দরে ক্ষোভ, দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বকে নালিশ জানাবেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। বাজেট অধিবেশনে (Budget Session) যোগ দিতে আজই দিল্লি গেলেন শান্তনু। গতকালই সায়মিক বরখাস্ত ২ নেতার সঙ্গে বৈঠক করেন শান্তনু। এই নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "শান্তনু ঠাকুর আমাদের দলের অন্যতম বিশিষ্ট নেতা। কয়েকদিন আগে আমার সঙ্গেও তাঁর ফোনে কথা হয়েছে। অন্য বিধায়করা তাঁর কাছে যেতেই পারেন। উনিও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাঁর সমস্য নিয়ে যেতে পারেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যায়।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola