Sukanta Majumdar: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: আরজি কর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকে খুন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি সুকান্ত মজুমদারের। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার টিম পাঠিয়ে বাংলার বিভিন্ন মেডিক্যাল কলেজে পরিদর্শনের অনুরোধ বিজেপি রাজ্য সভাপতির। 

পুলিশ বাহিনীতেও প্রভাবশালী ছিলেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। সিভিক ভলান্টিয়ার হয়েও পুলিশ কর্মীদের সংগঠনের ছাতার তলায়! কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় ছিল সঞ্জয়। হাসপাতালে ভর্তি পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের খোঁজখবর রাখাই ছিল সঞ্জয়ের কাজ। সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও! নিয়ম ভেঙে সঞ্জয়ের কাছেই থাকত পুলিশের টহলদারির বাইক। সেই বাইক নিয়েই ঘুরত সঞ্জয় বেআইনিভাবে পুলিশের ব্যারাকে থাকত সঞ্জয়, খবর সূত্রের।

আরজি কর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকে ধর্ষণ-খুন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি সুকান্ত মজুমদারের। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার টিম পাঠিয়ে বাংলার বিভিন্ন মেডিক্যাল কলেজে পরিদর্শনের অনুরোধ বিজেপি রাজ্য সভাপতির। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola