Sukanta Majumdar: 'মুখ্যমন্ত্রীর হাত থেকে নিয়ন্ত্রণ চলে গেছে', পথে বসে প্রতিবাদ সুকান্তর | ABP Ananda LIVE
ABP Ananda | 04 Apr 2023 06:30 PM (IST)

ফের আটকানো হল সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar)। গতকাল রিষড়ার (Rishra) পর আজ শ্রীরামপুরে (Srirampur) ধর্নায় যেতে বাধা দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতিকে। পুলিশের দাবি, সামনে ১৪৪ ধারা জারি রয়েছে। তাই গাড়ি এগোতে দেওয়া যাবে না। এই নিয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান বিজেপি রাজ্য সভাপতি। পুলিশের দাবি, সামনে ১৪৪ ধারা জারি রয়েছে। তাই গাড়ি এগোতে দেওয়া যাবে না। এই নিয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান বিজেপি রাজ্য সভাপতি। এরপর দিল্লি রোডের উপরেই বসে পড়েন সুকান্ত মজুমদার।