Sukanta Majumdar: মনোনয়ন-অশান্তি নিয়ে জানিয়েছি, পদক্ষেপ করার আশ্বাস রাজ্যপালের : সুকান্ত
মনোনয়ন-পর্বে (Nomination) দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল ভাঙড় (Bhangar)। ৩টি তাজা প্রাণ চলে যাওয়ার পর এবার পুলিশি নিরাপত্তার বজ্র আঁটুনি। গতকাল রাজ্যপালের (Governor) সফরের সময়, বিজয়গঞ্জ বাজারে পুলিশের দেখা মেলেনি। রাজ্যপালের নিরাপত্তারক্ষীকেই বোমা সরাতে দেখা যায়। সন্ত্রাসের আতঙ্ক কাটিয়ে যখন স্বাভাবিক ছন্দে ফিরছে ভাঙড়, তখন দেখা গেল পুলিশি তৎপরতা। এদিন সকাল থেকে বিজয়গঞ্জ বাজারে টহল দিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পুষ্পা, দুই অ্যাডিশনাল পুলিশ সুপার-সহ উচ্চপদস্থ পুলিশ কর্তারা।
মনোনয়ন-অশান্তি নিয়ে জানিয়েছি, পদক্ষেপ করার আশ্বাস রাজ্যপালের : সুকান্ত
Tags :
Elections Panchayat Election Panchayat Election 2023 WB Panchayat Election 2023 Sukanta Majumdar Panchayat Poll 2023 WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023