Panchayat Election 2023: ভোট এলেই কেন পায়ে আঘাত মুখ্যমন্ত্রীর? প্রশ্ন সুকান্তর
'ভোট এলেই কেন বারবার পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী? বার বার পায়ে আঘাত মানেই শুভ লক্ষণ নয়,' কটাক্ষ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder)। এতেই শেষ নয়। বললেন, 'জানেন সবথেকে বড় চোট কোথায়, তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী যা বলেছেন, তাতে মুখ্যমন্ত্রীর উচ্চ রক্তচাপ বাড়ার কথা ছিল'। তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন সুকান্ত। কার্যত একসুর শোনা গেল সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের গলায়। বললেন, 'মাটিতে পা রেখে চলতে শিখুন। নির্বাচনের আগে দুর্ঘটনা কেন হয়?'
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live Panchayatelection MamataBanerjee ABP Ananda Bengali News Wbpanchayatelection Wbpanchayatpoll