Sukanta Majumdar: রাজ্য পুলিশকে সরাসরি কটাক্ষ সুকান্ত মজুমদারের। ABP Ananda Live

West Bengal News: পুলিশি প্রহরায় কার্যত বুক ফুলিয়ে কোর্টে ঢুকলেন শেখ শাহজাহান (Sheikh Sahajahan), যা নিয়ে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলছেন, "শেখ শাহজাহান মাথা উঁচু করে গটগট করে হাঁটতে হাঁটতে যাচ্ছে! আর পেছনে পুলিশগুলো মাথা নীচু করে হাঁটতে হাঁটতে যাচ্ছে! দেখে মনে হচ্ছে, পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে না, শেখ শাহজাহান পুলিশকে অদৃশ্য দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে।" মহম্মদ সেলিম আবার বলেন, "কোর্টে যাচ্ছে নাকি বঙ্গরত্ন উপাধি নিতে যাচ্ছে, বোঝা যাচ্ছে না!" ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola