Sukanta Majumder: জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির পর ট্যুইটে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্তর
ABP Ananda | 17 Apr 2023 12:12 PM (IST)

Sukanta Majumder: সিবিআইয়ের হাতে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তিনি SSC-র মেধাবী চাকরিপ্রার্থীদের ভবিষ্যত নিয়ে দুর্নীতি করেছেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজের দুটি মোবাইল ফোন ছুড়ে পুকুরে ফেলে দিয়েছেন। তিনি কাকে আড়াল করতে চাইছেন? ভাইপো? বড়ঞার বিধায়কের গ্রেফতারির পর ট্যুইটে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।