Heat Wave Affect Paddy: প্রচণ্ড গরমে ধানের শিষ সাদা ! ছত্রাক সংক্রমণ? মাথায় হাত পড়ছে চাষিদের
ABP Ananda | 14 Apr 2023 12:27 PM (IST)

Heat Wave Affect Paddy: জ্বালাপোড়া গরম ( Summer Heat Wave ) । তার ওপর দেখা নেই বৃষ্টির। চরম সমস্য়ায় পড়েছেন কৃষকরা। প্রচণ্ড তাপে, হাওড়ার আমতায় বিস্তীর্ণ এলাকায় ধানের শিষ সাদা হয়ে গেছে। বিঘার পর বিঘা ধান গাছ নষ্ট হয়ে গেছে। মাথায় হাত চাষীদের।