RG Kar Case: আগামীকাল আরজি কর মামলার শুনানি হচ্ছে না সুপ্রিম কোর্টে। ABP Ananda Live

আর জি কর-মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না। আগামীকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ না বসবে না। সম্ভবত কাল নয়, সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে শুক্রবার।

জলপাইগুড়িতে আর জি-ক কাণ্ডের প্রতিবাদের ঢেউ। নাগরিক সমাজের মিছিল। প্রতিবাদে সামিল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারাও। পুরুলিয়াতেও আর জি কর-কাণ্ডের প্রতিবাদ। প্রতিবাদে সামিল পুরুলিয়া মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আজ ফের রাত দখল। বিচারের দাবিতে মিছিল করে এসে নিউটাউনে বিশ্ব বাংলা গেটে জমায়েত তথ্য প্রযুক্তি কর্মীদের। 

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সরব হলেন ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবীরা। প্ল্যাকার্ড হাতে মিছিল। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে হাইকোর্টেও মানববন্ধন কর্মসূচি পালন আইনজীবীদের। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বিজেপির বিডিও অফিস ঘেরাও। বাঁকুড়ায় বিজেপির বিডিও অফিস ঘেরা, ব্যারিকেড ভাঙার চেষ্টা। পাঁশকুড়াতেও বিজেপির বিডিও অফিস ঘেরাও ঘিরে তুলকালাম। পোলবাতেও বিজেপির বিডিও অফিস ঘেরাও অভিযানে উত্তেজনা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola