RG Kar Student Death: জিডির ভিত্তিতে কী করে ময়নাতদন্ত? প্রশ্ন সুপ্রিম কোর্টের। ABP Ananda Live

ABP Ananda Live: জিডির ভিত্তিতে কী করে ময়নাতদন্ত? ময়নাতদন্তের পর কী করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর! এটা অত্যন্ত বিরক্তিকর। আর জি কর-কাণ্ডে রাজ্য সরকারের আইনজীবীর দেওয়া টাইমলাইন নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বিচারপতি জে বি পারদিওয়ালা বলেন, রাজ্য সরকার এই মামলায় যা করেছে তা আমার ৩০ বছরের কর্মজীবনে কখনও দেখিনি।

অন্য়দিকে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে হাডকো মোড় থেকে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম। পুলিশের ব্যারিকেড ভাঙল বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী-সমর্থকদের, আটক শুভেন্দু অধিকারী।

দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। স্বাস্থ্য ভবন অভিযান থেকে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। লড়াই করার জন্য আমরা রাস্তায় বেরোইনি: দিলীপ। নেতাকে গ্রেফতার করলেও আন্দোলন বন্ধ হবে না: দিলীপ। অপরাধীদের সাজা চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই: দিলীপ। অপরাধীদের আড়াল করছেন মুখ্যমন্ত্রী: দিলীপ ঘোষ।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola