SSC Case: যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কী করে সম্ভব? সুপ্রিম কোর্টের কাছে এখনও পর্যন্ত স্পষ্ট নয়

ABP Ananda  |  10 Feb 2025 05:52 PM (IST)
ABP News

ABP Ananda Live: ২৬ হাজার চাকরির কী ভবিষ্যৎ ? সুপ্রিম কোর্টে শুনানির পরে স্থগিত হয়ে গেল রায়দান। কোন ফর্মুলায় যোগ্য-অযোগ্য আলাদা করা যেতে পারে ? আজও মিলল না তার সূত্র। সুপ্রিম কোর্টে আজও মিলল না যোগ্য-অযোগ্য আলাদা করার সূত্র । বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া থেকে কীভাবে বাঁচানো যাবে যোগ্যদের ? দিশা দেখাতে পারলেন না কোনও পক্ষের আইনজীবীই। 'পঙ্কজ বনসলের কাছ থেকে উদ্ধার হওয়া OMR Sheet নিয়েও আমরা সন্দিহান', বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। কোন তথ্য আসল ? কমিশনের নাকি পঙ্কজ বনসলের ? বলতেই পারছে না কমিশন, মন্তব্য প্রধান বিচারপতির।


এই মামলায় সুপ্রিম কোর্টের কাছে প্রাথমিক প্রশ্ন ছিল, যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব কি না। সম্ভব হলে কোন পদ্ধতিতে এই পৃথকীকরণ সম্ভব ? এই প্রশ্ন বারবার সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হয়েছে। এতদিন পর্যন্ত মামলাটি বিচারাধীন। আজ সমস্ত সওয়াল জবাব শেষ হয়ে গেছে। রায়দান স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ, চূড়ান্ত পর্যায়ে রায়দান এর পরে সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হবে। কিন্তু, এই মুহূর্ত পর্যন্ত যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কী করে সম্ভব, তার কোনও দিশা সুপ্রিম কোর্টের কাছে এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কোনও পক্ষের আইনজীবী, সেটা সরকারি পক্ষের আইনজীবী হতে পারেন, স্কুল সার্ভিস কমিশনের পক্ষের আইনজীবী হতে পারেন, সেটা মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী বা অন্যান্য আইনজীবীরা হতে পারেন...কোনও পক্ষের তরফেই কীভাবে আলাদা করা সম্ভব তা জানানো সম্ভব হয়নি।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • SSC Case: যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কী করে সম্ভব? সুপ্রিম কোর্টের কাছে এখনও পর্যন্ত স্পষ্ট নয়

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন