Student Death: সুরেন্দ্র নাথ কলেজের প্রথমবর্ষের ছাত্রের রহস্যমৃত্যু, রেল লাইনের পাশ থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
ABP Ananda | 06 Sep 2023 03:24 PM (IST)

সুরেন্দ্রনাথ কলেজের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যু । হাবড়ার ছাত্রের দেহ উদ্ধার পূর্ব মেদিনীপুরের ক্ষীরাইয়ে। রেল লাইনের পাশ থেকে কলেজ ছাত্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। বাড়ি থেকে কীভাবে ১১৮ কিমি দূরে দেহ উদ্ধার? ঘনীভূত রহস্য। 'মধ্যবিত্ত বাড়ির ছেলে হলেও বিলাসবহুল জীবনযাপন করতেন স্বাগত বণিক'। বন্ধুদের সঙ্গে পাঁচতারা হোটেলে যাতায়াত ছিল স্বাগত বণিকের, পুলিশ সূত্রে খবর