Missing Poster: সুরিন্দর সিং অহলুওয়লিয়ার নামে পড়ল নিখোঁজ পোস্টার। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Nov 2022 08:59 AM (IST)

শত্রুঘ্ন সিনহা, অগ্নিমিত্রা পাল, কাঞ্চন মল্লিকের পর, এবার সুরিন্দর সিং অহলুওয়লিয়া। এবার, বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদের নামে পড়ল নিখোঁজ পোস্টার। নেপথ্যে রয়েছে তৃণমূলের হাত, অভিযোগ বিজেপির। মানতে নারাজ শাসক শিবির।