Suvendu Adhiakri: শুভেন্দু অধিকারীর জনসভা ও প্রস্তুতি মিছিলের আগে উত্তেজনা
abp ananda | 12 Sep 2022 07:05 AM (IST)

নবান্ন অভিযানের জন্য হুগলির পাণ্ডুয়ায় শুভেন্দু অধিকারীর জনসভা ও প্রস্তুতি মিছিলের আগে উত্তেজনা। রাস্তায় লাগানো বিজেপির পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।