Suvendu Adhikari: 'নো ভোট টু মমতা', স্লোগান শুভেন্দুর
২৪-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে ২৫টি আসন নরেন্দ্র মোদির হাতে তুলে দেব। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার সভা থেকে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নো ভোট টু মমতা, স্লোগান তুলে তিনি জানান, ১০ এপ্রিল, খেজুরিতে মুখ্যমন্ত্রীর পাল্টা সভা করবেন। এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।