Suvendu Adhikari: বিরোধী বিধায়কের বক্তব্য চলাকালীন স্ক্রিনে দেখা গেল না কাউকেই, প্রতিবাদ শুভেন্দুর
ABP Ananda | 08 Sep 2023 06:51 AM (IST)

বিধানসভার অধিবেশনের লাইভ সম্প্রচারে একের পর এক বিরোধী বিধায়কের বক্তব্য চলাকালীন স্ক্রিনে দেখা গেল না কাউকেই। তার জায়গায় দেখা গেল স্পিকারকে। বিধানসভায় এর তীব্র প্রতিবাদ জানালেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে পাল্টা বললেন স্পিকারও।