Suvendu Adhikari : 'রাইস মিল মালিকদের একাংশকে নিয়ে দুর্নীতি করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী', তোপ শুভেন্দুর
তৃণমূল সরকারের (TMC) বিরুদ্ধে এবার ধান কেনায় দুর্নীতির অভিযোগ তুলে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, রাইস মিল মালিকদের একাংশকে নিয়ে
দুর্নীতি করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূলও। আজ কৃষকের আত্মহত্যা, সারের দাম নিয়ে কালোবাজারি-সহ একাধিক অভিযোগ তুলে মিছিল করে বিজেপির কিষান মোর্চা।