Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ABP Ananda LIVE : কারা পাবেন, কারা পাবেন না? অন্নপূর্ণা নিয়ে সব সংশয় স্পষ্ট করল রাজ্য সরকার। মাসিক ৩ হাজার টাকা কারা পাবেন, আর কারা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়বেন — বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবেদনপত্রের ঝাড়াই-বাছাই ও যাচাইয়ের কাজ এখন অন্তিম পর্যায়ে। আগামী ১৭ তারিখ যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তবে সেটা এই মাসের জন্যই। পরের মাস থেকে দ্বিতীয় সপ্তাহ নাগাদ ঢুকবে টাকা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, নির্দিষ্ট আয়ের সীমা অতিক্রম করলেন অন্নপূর্ণা যোজনার সুবিধা মিলবে না। মাসিক ১০ হাজার টাকা আয় করেন, এমন কোনও মহিলা এই প্রকল্পের টাকা পাবেন না। ২৫ থেকে ৬০ বছরের মহিলারা একমাত্র এই অর্থ পাবেন। ২৫ বছরের কম বয়সীরা আপাতত অযোগ্য। পাশাপাশি বার্ষিক পারিবারিক আয় ১২ লক্ষ টাকা হলেও অন্নপূর্ণা থেকে বাদ। জমির মালিকানার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট শর্ত। সাতটি পুরনিগম এলাকার কোনও বাসিন্দার ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলে সেই মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন না। অবশ্য, গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমির পরিমাণ সংক্রান্ত নিয়মে কিছুটা ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।