Suvendu Adhikari: বিরোধী দলনেতার নিশানায় মমতা | ABP Ananda LIVE
ABP Ananda | 29 Mar 2023 07:10 PM (IST)

Suvendu Adhikari: মহানগরে মহাটক্কর। কার্যত প্রথম সারির প্রায় প্রতিটি রাজনৈতিক দলই আজ কলকাতার (Kolkata) রাস্তায়। একদিকে যখন শহিদ মিনার (Sahid Minner) চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের সভায় যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), অন্যদিকে রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাল্টা শ্যামবাজারে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের দুর্নীতির অভিযোগে অবস্থানে বিজেপি। ঠিক এই প্রেক্ষাপটে মমতা-অভিষেকের ভিন্ন মঞ্চ নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 'একা ভাইপো ফুটেজ খাবে কেন ? তাই পিসিও উল্টো দিকে বসে গেছেন', বলে মন্তব্য করেন শুভেন্দু।