Suvendu Adhikari:মনোনয়নের শুরুতেই দিকে দিকে অশান্তি! রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর ABP Ananda Live
মনোনয়নপর্বের শুরুতেই দিকে দিকে অশান্তি, রাজ্য সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। 'লাভপুরে বিজেপি প্রার্থীদের মনোনয়নের বাধা তৃণমূলের (TMC) গুন্ডাদের। ডোমকলে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। অস্ত্র হাতে দেখা গিয়েছে তৃণমূল নেতাকে! হাইকোর্টের নির্দেশ অমান্য করে আইনশৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার। বিরোধীদের ওপর লাঠিচার্জ করেছেন সিভিক ভলান্টিয়াররা। বিজেপি প্রার্থীদের মনোনয়নে ভয় পেয়েছেন মমতা (Mamata Banerjee)। তাই বিজেপি কর্মীদের গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে', ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
Tags :
Bankura Bangla News Bangla News Live Panchayat Election BJP ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Live ABP Ananda Bengali News SUVENDU ADHIKARI