Suvendu Adhikari on TMC: মমতা-কেজরিওয়ালকে একযোগে আক্রমণ শুভেন্দুর

ABP Ananda  |  24 May 2023 11:59 AM (IST)
ABP News

মঙ্গলবার নবান্নে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ( Mamata Banerjee ) সঙ্গে বৈঠক করলেন অরবিন্দ কেজরিওয়াল ( Arvind Kejriwal ) । বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, আর তো ৬ মাস, তার আগেও হতে পারে, কোনও মিরাকেল হতে পারে। অন্যদিকে কেজরিওয়াল বলেন, দিদি বলেছেন, রাজ্যসভায় সমর্থন করবেন। এটা হলে চব্বিশের আগে একটা সেমিফাইনাল হবে, পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।


নবান্নয় মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বৈঠককে কটাক্ষ করে ট্যুইট করেছেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । 'পশ্চিমবঙ্গের স্টেট সেক্রেটারিয়েটকে অনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে' - তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ বিধানসভার বিরোধী দলনেতার। 


তিনি প্রশ্ন তুলেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য রাজ্য সচিবালয়কে ব্যবহার করা হয়েছে। রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও এই রাজনৈতিক বৈঠকে উপস্থিত ছিলেন। যদি এই বৈঠক দুই মুখ্য়মন্ত্রীর হয়, তাহলে কী বাণিজ্যিক সিদ্ধান্ত এখানে নেওয়া হল?  পশ্চিমবঙ্গ এবং দিল্লির সরকারের মধ্যে কোনও মউ সাক্ষরিত হল কি? দিল্লি সরকার কি পশ্চিমবঙ্গকে আবগারি নীতির ব্যাপারে কোনও সাহায্য করতে চলেছে ? কীভাবে সততা এবং স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ সম্ভব? সেই ব্যাপারে দিল্লির শিক্ষা দফতরকে কি কোনও প্রশিক্ষণ দিচ্ছে রাজ্য?' ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।  


প্রায়, ১ ঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আম আদমি পার্টির নেতৃত্বের কথা হয়। দিল্লি সংক্রান্ত অর্ডিন্যান্স নিয়ে, লোকসভায় বিজেপির কোনও চিন্তা নেই, কারণ তাদের নিরঙকুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু, রাজ্য়সভায় এই অর্ডিন্য়ান্স আটকাতে হলে কেজরিওয়ালের কংগ্রেসের সমর্থন একান্তই প্রয়োজন। কিন্তু কংগ্রেস কি তা করবে? অর্ডিন্যান্সের বিষয়ে কংগ্রেস এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। দিল্লি প্রদেশ কংগ্রেস এবং সমমনোভাবাপন্ন দলের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Suvendu Adhikari on TMC: মমতা-কেজরিওয়ালকে একযোগে আক্রমণ শুভেন্দুর

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন