Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী
ABP Ananda | 05 Mar 2023 01:24 PM (IST)

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। মুখ্যসচিবের বিরুদ্ধে আনা অভিযোগ গ্রহণ করায় সিভিসি-কে ট্যুইট করে ধন্যবাদ দিলেন শুভেন্দু। বিনামূল্যে সরকারি বাংলো নেওয়ার পরেও এইচআরএ বাবদ ১৬ লক্ষ ৪০ হাজার টাকা নেওয়ার অভিযোগ। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে আইএএস (এইচআরএ) আইন ভঙ্গের অভিযোগ শুভেন্দুর। যদিও এই বিষয়ে মুখ্যসচিবের প্রতিক্রিয়া মেলেনি