Suvendu Adhikari: 'চোররা বাবা সাহেব অম্বেডকরজি মূর্তির পাদদেশকে নোংরা করে রেখেছেন', কটাক্ষ শুভেন্দুর

ABP Ananda LIVE: এই চোররা বাবা সাহেব  অম্বেডকরজি যিনি আমাদের সংবিধান দিয়েছেন, পিছিয়ে পড়া সমাজের অধিকার দিয়েছেন তাঁর মূর্তির পাদদেশকে নোংরা করে রেখেছেন, অপবিত্র করে রেখেছেন। আমরা বাবুঘাট থেকে কাঁসার কলসে জল তুলে এখানে পরিষ্কার করেছি। তাঁর পবিত্র এই জায়গায় পবিত্রতা ফিরিয়ে এনেছি ,পুষ্পার্ঘ নিবেদন করেছি। বন্দেমাতারম দিয়ে শুরু করেছি এবং জাতীয় সঙ্গীত দিয়ে সমাপ্ত করেছি।চোর মমতা এই জায়গাটাকে অপবিত্র করেছিল, তার চোরেরা  অপবিত্র করেছিল, তাদের কোন অধিকার নেই।  বাবা সাহেবের মতো হিমালয় পর্বতের সমান  একজন ভারতবর্ষের মনীষীর সামনে বসার নৈতিক অধিকার চোরেদের নেই।তাই আজকে আমরা পবিত্র গঙ্গাজল দিয়ে অত্যন্ত পবিত্রার সঙ্গে হিন্দু সনাতন সংস্কৃতিকে মেনে পবিত্র করলাম। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola