Suvendu Adhikari : ' শুভেন্দু কেন এত নিরাপত্তাহীনতায় ভোগে জানি না' , কনভয়-কাণ্ডে বললেন সৌগত

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কনভয়কে অনুসরণ করার অভিযোগ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। বিজেপি সূত্রে দাবি, গতকাল রাত ১১টা নাগাদ শুভেন্দু অধিকারীর কনভয় হেড়িয়া দিয়ে যাওয়ার সময় অনুসরণ করতে শুরু করে একটি গাড়ি ও মোটরবাইক। অভিযোগ, গাড়ি ও মোটরবাইক শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের কাছে চলে এলে ঘিরে ধরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানরা। ২ জনকে জিজ্ঞাসাবাদ করে সদুত্তর না মেলায় তাঁদের তুলে দেওয়া হয় কাঁথি থানার হাতে। এরপর কাঁথি থানার পুলিশ ২ জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, গাড়ি থেকে কয়েকটি ফাইল মিলেছে। মোটরবাইক ও গাড়ি চালক কী উদ্দেশ্যে শান্তিকুঞ্জের কাছে আসেন, তাঁদের গাড়িতে কীসের ফাইল রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।  

' শুভেন্দু কেন এত নিরাপত্তাহীনতায় ভোগে জানি না' , কনভয়-কাণ্ডে বললেন সৌগত

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola