Suvendu Adhikari: 'এখানে ফর দ্য পার্টি, অফ দ্য পার্টি, বাই দ্য পার্টি’, সংবিধান দিবসের অনুষ্ঠানে শাসক দলকে নিশানা শুভেন্দুর
ABP Ananda | 25 Nov 2022 04:27 PM (IST)

বিধানসভায় সংবিধান দিবস উপলক্ষে অনুষ্ঠানে শাসক দলকে নিশানা শুভেন্দুর। ‘সংবিধানে লেখা, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল’। আমাদের এখানে চলে, ফর দ্য পার্টি, অফ দ্য পার্টি, বাই দ্য পার্টি’। ‘ভোটের সময় আমরা আমাদের রাজনীতি করব’। ‘কিন্তু বাকি সময় সংবিধান অনুযায়ী চলব’। ‘বিধানসভা থেকে এটাই শপথ নেওয়া উচিত’। ‘প্রশাসনিক সভায় বিরোধীদের ডাকা হয় না’। ‘যথা সময় পুরসভা নির্বাচন হয় না, প্রশাসক বসিয়ে চলছে’। ‘কলেজের ছাত্র সংসদ নির্বাচন হয় না’।
‘ভোটের সময় আমরা দেখলাম প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়ের ভোটও পড়ে গেছে’। ‘সংবিধানের পক্ষে এটা ভয়ঙ্কর’। বিধানসভায় মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।