Suvendu Adhikari : 'ডিসেম্বর মাসে এই সরকার কার্যত থাকবে না', ফের বিস্ফোরক শুভেন্দু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Aug 2022 08:55 PM (IST)
চলতি বছরের ডিসেম্বরেই বাংলায় সরকার পড়তে পারে। ২০২৪-এ ৯ অগাস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন করবে বিজেপি সরকার। ফের বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। দিবাস্বপ্ন দেখছে, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।