Suvendu Adhikari: কেন্দ্রীয় প্রকল্পের টাকায়, রাজ্যে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

কেন্দ্রীয় প্রকল্পের টাকায়, রাজ্যে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নয়ছয় হওয়া টাকা তৃণমূলের শীর্ষস্তরে পৌঁছেছে বলেও অভিযোগ করেন তিনি।রাজ্যে কেন্দ্রীয় কেন্দ্রীয় জল জীবন মিশনের বিপুল অঙ্কের টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। শুভেন্দুর অভিযোগ, ২১৩ টাকার ফেরুল কেনা হয়েছে ৫৭০ টাকায়।  এ ব্যাপারে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তাঁকে পাওয়া যায়নি। নবান্ন সূত্রে দাবি, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে এখনও পর্যন্ত ৫০ লক্ষ বাড়িতে জল সংযোগের জন্য সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে, ৩ হাজার ৩৭৮ কোটি টাকা খরচ করেছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola