Suvendu Adhikari: পঞ্চায়েত ভোটের প্রচারে আজ ঝাড়গ্রামে শুভেন্দু, মমতাকে তীব্র আক্রমণ|ABP Ananda Live
পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রচারে আজ ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গোপীবল্লভপুরের তোপসিয়ায় জনসংযোগ কর্মসূচি দিয়ে শুরু। গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের হাতিবাড়ি মোড় থেকে পদযাত্রায় অংশ নেবেন বিরোধী দলনেতা। এরপর নয়াগ্রামেও শুভেন্দুর পদযাত্রা রয়েছে। বিকেলে ফিরবেন নিজের গড়ে। নন্দীগ্রাম (Nandigram) ২ নম্বর ব্লকে এদিন ২টি জনসভা করবেন শুভেন্দু। প্রথমটি বয়ালের ৩ খণ্ড জালপাইয়ে। শুভেন্দুর দ্বিতীয় জনসভা নন্দীগ্রামের আমদাবাদ হাইস্কুল মাঠে। এই আমদাবাদ তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত।
Tags :
Elections Election Commission Mamata Banerjee Panchayat Election Panchayat Election 2023 WB Panchayat Election 2023 Panchayat Poll 2023 MAMATA BANERJEE Election Commission WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023