Suvendu Adhikari: ১৪৪ ধারা জারির নির্দেশ খারিজ, হাইকোর্টের অনুমতিতে সভা শুভেন্দুর | ABP Ananda LIVE
ABP Ananda | 26 Aug 2023 06:11 PM (IST)

১৪৪ ধারা জারির নির্দেশ খারিজ, হাইকোর্টের অনুমতিতে সভা শুভেন্দুর। আর সেই সভা থেকেই গ্রাম পঞ্চায়েতের ইস্যুতে 'দলবদল' নিয়ে শাসকদলকে তুলোধনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি বলেন, 'কারসাজি করে জনকা গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নেওয়া হয়েছে। কোথাও আমরা বিরোধী আসনে, কোথাও আমরা দায়িত্ব পেয়েছি। পূর্ব মেদিনীপুরে ৮৪জন বিজেপির প্রার্থী প্রধান হয়েছেন। এত কিছুর পরেও ১৪টি জেলা পরিষদ আসনে বিজেপি জিতেছে। ১০ লক্ষ করে ২০ লক্ষ টাকার বিনিময়ে ২জন প্রার্থীকে তুলেছে তৃণমূল। দল পরিবর্তন করতে গেলে, আগে পঞ্চায়েত সমিতি থেকে ইস্তফা দেওয়া উচিত। আমি পদত্যাগ করে দলবদল করেছি, এরকম হলে আপত্তি ছিল না।'