Panchayat Election 2023: আদালতে স্বস্তি পেলেন না শুভেন্দু অধিকারী

নিজের ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যেই গতিবিধি সীমাবদ্ধ রাখতে হবে শুভেন্দু অধিকারীকে। 
আদালতে স্বস্তি পেলেন না শুভেন্দু অধিকারী। গতিবিধি নিয়ন্ত্রণ করেছে রাজ্য নির্বাচন কমিশন, অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী আদালতের দ্বারস্থ হন। বৃহস্পতিবার রাতে তাঁকে নোটিস দেয় কাঁথি পুলিশ। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, 'এদের সারাদিন শুভেন্দু আতঙ্ক। শুভেন্দুকে একা ভোট দিতে হবে। সিকিওরিটি নিয়ে যাওযা যাবে না। ' তিনি আরও বলেন, ' নদী পাহারা দিচ্ছে আমাদের ছেলেরা। কাল পূর্ব মেদিনীপুরকে স্পর্শকাতর ঘোষণা করেছে আদালত। কেন্দ্রীয় বাহিনী আসবে। ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আদালত যা করার করেছে। ভোটকর্মীদের জন্য কন্ট্রোল রুম খুলেছে সরকারি কর্মীরা। স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথে প্যারা মিলিটারি থাকছে। স্ট্রংরুমে এক কোম্পানি প্যারা মিলিটারি থাকবে। '

শুক্রবার আদালতে স্বস্তি পেলেন না রাজ্যের বিরোধী দলনেতা।  রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। আদালত জানাল, শুধুমাত্র নিজের ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যেই গতিবিধি সীমাবদ্ধ রাখতে হবে তাঁকে। এই নোটিস সব রাজনৈতিক নেতাকে দেওয়া হয়েছে বলে কোর্টে জানায় রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোন ভুল নেই, তাই আদালত হস্তক্ষেপ করবে না, মন্তব্য বিচারপতির। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola