Suvendu On BJP Meeting : পিসিমণি এবং ভাইপোর নির্দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে অন্যায়ভাবে চেষ্টা করছিল কলকাতা পুলিশ : শুভেন্দু
ABP Ananda | 24 Nov 2023 02:28 PM (IST)

ধর্মতলায় বিজেপির ( BJP ) সভায় হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমতির পরেই এক্স হ্যান্ডলে তীব্র কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari )। 'পিসিমণি এবং ভাইপোর নির্দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে অন্যায়ভাবে চেষ্টা করছিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। পুলিশের পক্ষপাতিত্ব দেখে তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের সমাবেশও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। হাইকোর্টের নির্দেশে ২৯ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর ( Amit Shah ) উপস্থিতিতে বিজেপির সভা হবে নির্দিষ্ট জায়গাতেই, যে জায়গাটিকে তৃণমূল কংগ্রেস তাদের নিজস্ব সম্পত্তি বলে মনে করে। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে তাই ধর্মতলা চলো '