Panchayat Election 2023: 'বিজেপি জানে কেষ্টর মতো গুন্ডাকে কীভাবে সোজা করতে হয়', আক্রমণে শুভেন্দু
'বিরোধীদের পতাকা নিয়ে বেরোনোর পথ করে দিয়েছে বিজেপি' (BJP) 'হুগলিতে বিরোধীদের মনোনয়ন দিতে দেওয়া হয়নি', 'জাঙ্গিপাড়ায় বিডিও অফিস খোলা রেখে গ্রামে তাণ্ডব চলেছে', 'হামলার মুখে ১১৯টি আসনে প্রার্থী দিতে পেরেছে বিজেপি', 'আমরা এখানে এলাম, লোকসভা ভোটে বিজয় মিছিল করব', 'বিজেপি জানে কেষ্টর মতো গুন্ডাকে কীভাবে সোজা করতে হয়', ভয়ের মুখেও বিজেপি প্রার্থীরা এগিয়ে এসেছেন: শুভেন্দু। গণনার পরে কেউ হামলা করলে দায়িত্ব নিচ্ছি: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 'এতদিন পঞ্চায়েত দেখিনি বলছেন মুখ্যমন্ত্রী, তাহলে কে দেখছিল, ভূত?', 'বলছেন মানুষের পঞ্চায়েত হবে, ১০ বছর পঞ্চায়েত দেখিনি', জাঙ্গিপাড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণে শুভেন্দু। 'গোটা গ্রামে কাঁচা বাড়ি, তৃণমূল নেতার একটা প্রাসাদের মতো বাড়ি!', 'আমরা ১০০দিনের টাকা আটকায়নি, চুরি আটকেছি'। 'দলতন্ত্র নিপাত যাবে বলে অনেক স্বপ্ন দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়', 'বাংলায় বিজেপির লড়াই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করছে'। 'অন্য কোনও রাজ্যে ভোটে এত অশান্তি হয় না, বাংলায় হয়'। সিপিএমকে সেটিং অপোজিশন বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। সিপিএমের সঙ্গে কংগ্রেসকেও আক্রমণে শুভেন্দু অধিকারী। 'হাজার হাজার কোটি নয়ছয় করেছে তৃণমূল, কেউ কিচ্ছু পায়নি'। 'আমফান থেকে বিভিন্ন প্রকল্পের টাকা দিচ্ছে কেন্দ্র, কেউ কিচ্ছু পায়নি'। কংগ্রেস-সিপিএমের সঙ্গে তৃণমূলের সেটিংয়ের অভিযোগে আক্রমণে শুভেন্দু।