Suvendu Adhikari: শিক্ষক-নিয়োগ দুর্নীতি নিয়ে আক্রমণ শুভেন্দু অধিকারীর
ABP Ananda | 26 Jan 2023 10:46 PM (IST)

সরস্বতী (Saraswati Puja) পুজোর দিন শিক্ষক-নিয়োগ দুর্নীতি নিয়ে আক্রমণ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। 'কে আসল আর কে ভুয়ো শিক্ষক আজ চেনা যায় না', 'গোটা শিক্ষা দফতর জেলের ভিতরে', 'সাদা খাতা জমা দিয়ে চাকরি পায় এই রাজ্যে', 'যাঁরা যোগ্য তাঁরা বঞ্চিত হয়, চাকরি বিক্রি হয়', 'বিজেপি এই দুর্নীতি ব্লিচিং, ফিনাইল দিয়ে পরিষ্কার করে দেবে', নন্দীগ্রামে সরস্বতী পুজোয় যোগ দিয়ে বললেন বিরোধী দলনেতা।