Suvendu Adhikari PA Shot Dead: 'প্রতিশোধ নিল, আমার ছেলে BJP করত', বললেন শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথের মা

Continues below advertisement

পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে, খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। কিন্তু, কেন? নিহত চন্দ্রনাথের মায়ের পরিষ্কার দাবি, এটা রাজনৈতিক প্রতিশোধ। তিনি বলছেন, 'শাসকদল গরম গরম বক্তব্য় রেখেছিল, ৪ তারিখের পর কোনও দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তারপরই আমার ছেলেকে জীবন বলি দিতে হল।' নিহত চন্দ্রনাথের মামার অভিযোগ, 'একমাত্র মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ছাড়া কেউ জানত না। উনি মেঘের আড়ালে কাজ করেছেন।' এই ঘটনায় ইতিমধ্য়েই আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল। একেবারে ওয়েব সিরিজের মতো হাড় হিম করা কায়দায় পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে খুন। নিহত চন্দ্রনাথ রথের মায়ের স্পষ্ট অভিযোগ, রাজনৈতিক প্রতিশোধ নিতেই খুন করা হয়েছে তাঁর ছেলেকে। শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) বলছেন, তাঁর আপ্ত সহায়ক বলে এবং, ভবানীপুরে মমতা ব্য়ানার্জিকে তিনি হারিয়েছেন বলে, এই হত্য়াকাণ্ড। পুলিশ সূত্রে দাবি, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছে একেবারে পরিকল্পনামাফিক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola