Suvendu Adhikari : রামপুর ঘাট থেকে নৌকায় চড়ে সন্দেশখালি পৌঁছলেন শুভেন্দু অধিকারী। ABP Ananda Live

West Bengal News: পুলিশি বাধা পেরিয়ে ফের সন্দেশখালিতে (Sandeshkhali Incident) শুভেন্দু (Suvendu Adhikari) । ১০ মার্চ তৃণমূলের ব্রিগেডের দিনই সন্দেশখালিতে শুভেন্দুর সভা। ফের সন্দেশখালি যেতে গিয়ে পুুলিশের বাধার মুখে পড়লেন শুভেন্দু। রামপুরে আটকে দেওয়া হয় বিরোধী দলনেতার গাড়ি। পরে শুভেন্দুকে কাগজে সই করিয়ে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। রামপুর ঘাট থেকে নৌকায় চড়ে সন্দেশখালির হালদার পাড়া পৌঁছন বিরোধী দলনেতা। আগে ১৫ ফেব্রুয়ারি সন্দেশখালি যেতে গিয়ে এই রামপুরেই পুলিশের বাধার মুখে পড়েন বিরোধী দলনেতাগতকাল শুভেন্দুকে। সন্দেশখালি যাওয়ার অনুমতি দেন বিচারপতি কৌশিক চন্দ। ABP Ananda LIVE

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola