Suvendu Adhikari: 'পশ্চিমবঙ্গের হিন্দুদের বড় জয়', হাইকোর্টের রায়ে প্রতিক্রিয়া শুভেন্দুর | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'বাংলার হিন্দুদের বড় জয়', হাইকোর্টের রায়ে প্রতিক্রিয়া শুভেন্দুর

ABP Ananda LIVE: মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের । রণক্ষেত্র মুর্শিদাবাদ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ । মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ স্পেশাল বেঞ্চের । আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর দাবি শুভেন্দুর

আরও খবর...

হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'এটা বাংলার মানুষেরই বড় জয়। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের, যারা জেহাদি, মৌলবাদী এবং পুলিশের দ্বারা আক্রান্ত। এটা মমতা সরকারের জন্য বড় থাপ্পড়। এটা রাজীব কুমারের জন্যও বড় থাপ্পড়।' 

ওয়াকফ আইনের প্রতিবাদে বিশৃঙ্খলা সামলাতে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাই কোর্টে আবেদন করেন শুভেন্দু অধিকারী। শনিবার বিকেল ৪.৩০ নাগাদ স্পেশাল বেঞ্চ বসে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে ওঠে এই মামলা।  ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের একাধিক এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী নামামো-সহ একগুচ্ছ দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।                       

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola