Suvendu Adhikari: পুলিশকে হুমকির অভিযোগে তলব, গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু
২০২১-এর একটি মামলার সূত্রে শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠাল তমলুক থানা। গত বছর তমলুক এসপি অফিসের সামনে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়। সেই মামলায় এবার বয়ান রেকর্ডের জন্য বিরোধী দলনেতাকে নোটিস পাঠাল পুলিশ। নোটিসে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ মতো শুভেন্দু অধিকারী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর সময় ও জায়গার কথা জানালে, সেখানে গিয়ে বয়ান রেকর্ড করবে পুলিশ। তবে নন্দীগ্রামের বিধায়ক এই নোটিসকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর বক্তব্য, এই কেসে অধিকাংশই জামিন পেয়েছেন। তাছাড়া তাঁকে নোটিস দেওয়ার ক্ষেত্রে হাইকোর্টেরও নির্দেশ রয়েছে। তাই তিনি এই নোটিসকে গুরুত্ব দিচ্ছেন না।
Tags :
Notice Police Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Tamluk Suvendu Adhikari