Suvendu Adhikari: বিধানসভা থেকে ফের সাসপেন্ড শুভেন্দু অধিকারী | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বিধানসভা থেকে ফের সাসপেন্ড শুভেন্দু অধিকারী । এই নিয়ে ৪ বার সাসপেন্ড, ৩০ দিনের জন্য সাসপেন্ড বিরোধী দলনেতা । বিরোধী দলনেতা সহ সাসপেন্ড আরও ৩ বিজেপি বিধায়ক । সাসপেন্ড অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক ও বঙ্কিম ঘোষ । সরস্বতী পুজোয় বাধা সংক্রান্ত মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনা চাওয়ায় গন্ডগোল । অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোড়ার অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে । হিন্দুদের পক্ষে বলায় সাসপেন্ড, গর্ব অনুভব করছি, প্রতিক্রিয়া শুভেন্দুর । কাল বিধানসভা গেটের সামনে ধর্নার সিদ্ধান্ত বিরোধী দলনেতার
নয়াদিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনার পরেও নেই হেলদোল! কুম্ভগামী ট্রেনে উঠতে আসানসোলে হুড়োহুড়ি
নয়াদিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনার পরেও নেই হেলদোল! কুম্ভগামী ট্রেনে উঠতে আসানসোলে হুড়োহুড়ি। দড়ি ফেলে হাজারো মানুষকে নিয়ন্ত্রণের চেষ্টায় রেল পুলিশ। বরাতজোরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা।
কার্তুজকাণ্ডে তৃণমূল-যোগ। ধৃত আবদুল সেলিম গাজি তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য, আশিক ইকবালের স্ত্রী তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। ধৃত ফারুক তৃণমূলকর্মী।