Suvendu Adhikari: 'উত্তরপ্রদেশ ভোটের পর গণতন্ত্রের বোমা ফেলব', কেশিয়ারিতে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর | Bangla News

 "উত্তরপ্রদেশ ভোটের পর বোমা ফেলব। গণতন্ত্রের বোমা ফেলব, গণ আন্দোলনের বোমা। কেশিয়াড়িতে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রের পাঠানো মিড-ডে মিলের চাল চুরির অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। 

পুরভোটে প্রার্থী করতে টাকা চাওয়ার অডিও ক্লিপে তোলপাড়। কাটমানি নিয়ে বিস্ফোরক হিন্দুস্তানি আওয়াম মোর্চার নেতা।  "আমাকেই ফোন করেছিল বিজেপি (BJP) নেতা প্রীতম সরকার।" অডিও ক্লিপে কথোপকথনে দাবি হ্যামের রাজ্য সভাপতির। "পলিটিক্যাল ব্রোকারের বিষয়টা আসতেই নেতৃত্বকে জানাই। বিজেপির রাজ্য দফতরে গিয়ে গোটা বিষয়টি জানাই। তদন্ত হলে পুলিশকে সাহায্য় করব।" দাবি হ্যামের রাজ্য সভাপতির। এই ব্য়াপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি প্রীতম সরকারের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola