Suvendu Adhikari: ''সপ্তাহের শুরুতে যে অবস্থা হবে, তাতে পিসি-ভাইপো বেসামাল হবে'', হুঙ্কার শুভেন্দুর | ABP Ananda LIVE
ABP Ananda | 22 Apr 2024 09:09 AM (IST)

ABP Ananda LIVE: ডেডলাইনের পর শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে এবার 'বিস্ফোরণ' হুঁশিয়ারি। রতুয়ার সভা থেকে এদিন শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন,'আগামী সপ্তাহের শুরুতে এমন বোমা পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। তৃণমূল কূলকিনারা পাবে না, এমন অবস্থা হতে চলেছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী (PM Modi) বলে গেছেন, তৃণমূলের অর্ধেক চোরদের জেলে ভরেছেন। বাকি অর্ধেককে তৃতীয়বার ক্ষমতায় আসার পর জেলে ঢোকাবেন', মন্তব্য বিরোধী দলনেতার।