Suvendu Adhikari: নোটিস না দিয়ে কেন উচ্ছেদ অভিযান ? প্রশ্ন বিরোধী দলনেতার | ABP Ananda LIVE

 ABP Ananda LIVE: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে ঘুম ভাঙল পুলিশের। বেহালা, নিউটাউন, আলিপুর, হাওড়া থেকে সিউড়ি, আলিপুরদুয়ার-ফুটপাথ দখলমুক্ত করতে নামল বুলডোজার । এ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন । 'নোটিস না দিয়ে কেন উচ্ছেদ অভিযান ? বেহালা হাতিবাগানে বুলডোজার চালিয়েছেন, রাজাবাজার, পার্কসার্কাস, মেটিয়াবুরুজে কবে করবেন আমি জানতে চাই', মমতাকে নিশানা শুভেন্দুর । 

 

বিচারপতির আসনে আসীন থাকাকালীনই তাঁর বিভিন্ন মন্তব্য নিয়ে বিতর্ক দেখা গিয়েছিল। রাজনীতিতে পদার্পণের পরও বার বার বিতর্কে জড়িয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, অধুনা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একবার ফের খবরের শিরোনামে তিনি। সংসদে শপথ নেওয়া তৃণমূলের জনপ্রতিনিধিদের উদ্দেশে শ্লেষ দাগলেন তিনি। (Abhijit Ganguly) সংসদের বাইরে দাঁড়িয়েই তৃণমূল সাংসদদের নিশানা করলেন অভিজিৎ। 

মঙ্গলবার ১৮তম লোকসভায় শপথ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, দেব, মালা রায়রা। শপথবাক্য পাঠের পর ধনবাদ জানাতে গিয়ে দল এবং দলনেত্রীকে স্মরণ করেন কেউ কেউ। শপথবাক্য শেষ করেন 'জয় বাংলা' স্লোগান দিয়ে। সেই নিয়েই তৃণমূল সাংসদদের তীব্র কটাক্ষ করেছেন অভিজিৎ। (Abhijit on TMC)

সংসদের বাইরে দাঁড়িয়ে এ নিয়ে মুখ খোলেন অভিজিৎ। সেই সময় তাঁর পাশে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী-সহ অন্যরা। সেখানে অভিজিৎ বলেন, "জয় বাংলা একটা অসুখের নাম জানেন তো! কনজাঙ্কটিভাইটিস। আমরা যখন ছোট ছিলাম, '৭১ সালে বহু লোকের কনজাঙ্কটিভাইটিস হয়েছিল। তখনই জয় বাংলা নামটি তৈরি। কারও চোখ দিয়ে জল পড়ার সময় হয়েছে হয়ত!"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola