Suvendu Adhikari: 'সর্বস্তরে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করছে এই তৃণমূল কংগ্রেস সরকার', মন্তব্য শুভেন্দুর | ABP Ananda KIVE
ABP Ananda LIVE: বকেয়া আদায় করতে দিল্লিতে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক সেরে বেরিয়েছেন সবে। সেই আবহেই আচমকা নবান্নে হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হঠাৎ কেন নবান্নে হাজির শুভেন্দু, তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। নবান্নের বাইরে এই মুহূর্তে বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। এখনও নবান্নের ভিতরে রয়েছেন, সেখানে কী চলছে, এখনও তা নিয়ে কোনও তথ্য মেলেনি। তবে এই মুহূর্তে তৎপরতা তুঙ্গে নবান্নে। (Suvendu at Nabanna)