Suvendu Adhikari : ‘যে হাত দিয়ে কানে মেরেছেন, সেই হাত দিয়েই পা ধরাব’, পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর
‘যে হাত দিয়ে কানে মেরেছেন, সেই হাত দিয়েই পা ধরাব’। সুতাহাটার সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর । ‘এদের সঙ্গে কেউ নেই, পুলিশ বাবা পার করেগা’। পুলিশের সঙ্গে তৃণমূলের উদ্দেশ্যেও হুঙ্কার শুভেন্দু অধিকারীর । ‘মিথ্যে মামলায় এরা এলাকার পরোপকারীকে জেলে ঢুকিয়েছে’। ‘পুলিশ বাবারা যে হাত দিয়ে কানে মেরেছেন, সেই হাত দিয়ে পা ধরাব’। ‘যদি পা না ধরাতে পারি, তাহলে আমার নাম শুভেন্দু অধিকারী নয়’।সুতাহাটায় প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতারি নিয়ে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর। দুর্নীতির অভিযোগে ১৯ অক্টোবর গ্রেফতার হলদিয়ার প্রাক্তন কাউন্সিলর সত্যব্রত দাস। পুরসভার টেন্ডার কমিটির চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির অভিযোগে গ্রেফতার।
Tags :
Bangla News Bangla News Live Sutahata Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Suvenduadhikari