Suvendu Adhikari: গোবিন্দপুরে স্বজনহারাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Continues below advertisement

Suvendu Adhikari: "আমার স্বামীর জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করলাম। উনি বললেন, আমি মোবাইলে দেখছি, আমার বুক ফেটে যাচ্ছে, তুমি কী করে সহ্য করছ। আমি তোমার পাশে থাকব। আমি তোমার ১৫ দিনের মধ্যে সরকারি ব্যবস্থা নিচ্ছি। তোমার স্বামীর জন্য ব্যবস্থা করে দেব", বললেন স্বজনহারা পরিবারের সদস্যরা। 
এদিকে, আজ আজ গোবিন্দপুর গ্রামে স্বজনহারাদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গেটম্যানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, "আইনমতে ওর চূড়ান্ত শাস্তি হবে। এটা ক্ষমার অযোগ্য। আমি পরিবারগুলির পাশে আছি। প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেছি।" মর্মান্তিক দুর্ঘটনায় স্বজনহারাদের উদ্দেশ্যে তিনি বলেন, "এখানে চোখের জল ছাড়া আর অন্য কিছু আমাদের দেওয়ার নেই। উপরওয়ালা, ভগবান, ঈশ্বর - যে যেভাবেই ভাবেন না কেন, এই পরিবারগুলিকে শক্তি দিক। তাঁরা যাতে এই শোক কাটিয়ে উঠতে পারেন।" স্বজনহারাদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "আমি প্রচারের জন্য কাজ করি না। আমি যে অর্থ দিয়েছি, সরকারি অর্থ, আমার অর্থ নয়। এর বাইরেও পরিবারগুলি যা চেয়েছে, কিছু দায়িত্ব আমি SP DM দের দিয়ে গিয়েছি, তাঁরা করবেন। দুটো একটা দায়িত্ব যা আমার কাছে, আমি সেটা করব।"  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola