Suvendu Adhikary: নারদকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর | ABP Ananda LIVE
নারদকাণ্ড নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) । 'দীর্ঘ রাজনৈতিক জীবনে নারদ স্টিং অপারেশন ছাড়া কোনও অভিযোগ নেই । রাজনৈতিক চাঁদা দেওয়ার নামে ষড়যন্ত্র করা হয়েছিল । এই ষড়যন্ত্রের নেপথ্যে ছিল ভাইপো । যাদের আগামীদিনের বাধা বলে মনে করেছিল, তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হয় । ৬৫ লক্ষ টাকার বিনিময়ে ম্যাথুকে কে ডি সিংহর সাহায্যে ব্যবহার করা হয়েছিল', নারদ নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর