Suvendu Adhikari: পঞ্চায়েত ভোটের প্রচারে আজ ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারী | ABP Ananda LIVE
ABP Ananda | 29 Jun 2023 01:40 PM (IST)

পঞ্চায়েত ভোটের প্রচারে আজ ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারী। গেলেন বিজেপির জেলা পরিষদ প্রার্থী শুভঙ্কর মাহাতোর বাড়িতে। এই প্রার্থীকেই মারধর করার ছবি ভাইরাল হয়েছিল। ওসির বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে । গোপীবল্লভপুরের তোপসিয়ায় জনসংযোগ কর্মসূচি শুভেন্দুর। এরপর নয়াগ্রামেও শুভেন্দুর পদযাত্রা রয়েছে। বিকেলে ফিরবেন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে, করবেন জোড়া জনসভা।