Tab scam News: কোচবিহারেও ট্যাব কেলেঙ্কারি, তদন্ত শুরু করেছে পুলিশ। ABP Ananda live

ABP Ananda Live: কোচবিহারেও ট্যাব কেলেঙ্কারি। এক স্কুলের টাকা অন্য স্কুলের অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ। ট্যাবের টাকা পাননি পুণ্ডিবাড়ির রামগোপাল লাখোটিয়া হাইস্কুলের ৫০ পঞ্চাশ জনের বেশি পড়ুয়া। একই অভিযোগ আরও কয়েকটি স্কুলের। তদন্ত শুরু করেছে কোচবিহার পুলিশ।
ট্যাব কেলেঙ্কারির মধ্যেই এবার মিড ডে মিল চুরির অভিযোগ উঠল মালদায়। ইংরেজবাজারের ঝঞ্ঝাকুমার বিদ্যাপীঠের ঘটনা। প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরি ও হিসেব গরমিলের অভিযোগ। ইংরেজবাজার থানা, মালদার জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের মিড ডে মিলের নোডাল শিক্ষকদের। ক্যামেরা দেখেই বাইক নিয়ে পালিয়ে যান প্রধান শিক্ষক,ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক।
নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। মুম্বইয়ে গ্রেফতার পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী। ট্রানজিট রিমান্ডে আনা হল কলকাতায়।