Tableau Controversy: ট্যাবলোর থেকে রাজনীতিতে বেশি আগ্রহ তৃণমূলের: দিলীপ | Bangla News

ট্যাবলো ইস্যুতে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "২৯টি রাজ্য ট্যাবলো পাঠিয়েছে। ১২টি মনোনীত হয়েছে। বিশেষ রাজ্য বা বিরোধী বলে এসব হয়নি। মনোনয়নের একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। ট্যাবলোর থেকে তৃণমূলের রাজনীতিতে আগ্রহ বেশি, তাই তারা জলঘোলা করছে।"

প্রসঙ্গত, ট্যাবলো বিতর্কে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। আগামী সপ্তাহে হাইকোর্টে ফের এই মামলার শুনানির সম্ভাবনা। নেতাজি-কন্যার পর, ট্যাবলো ইস্যুতে এবার সরব হলেন নেতাজি পরিবারের সদস্য ও প্রাক্তন তৃণমূল সাংসদ সুগত বসু (Sugata Basu)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola