Republic Day 2023: প্রজাতন্ত্র দিবসে রেড রোডে ট্য়াবলো প্রদর্শন, রাজ্য সরকারের থিম দুর্গাপুজো
ABP Ananda | 26 Jan 2023 01:40 PM (IST)

কলকাতাতেও (Kolkata) ৭৪তম প্রজাতন্ত্র দিবস (Republic Day)পালন। কলকাতার রেড রোডে (Red Road) পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল (CV Anand Bose)। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে (Republic Day Parade)অংশ নেবে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের ট্যাবলো। রেড রোড-সহ কলকাতাজুড়ে কড়া নিরাপত্তা। বুধবার রাত ১০টা থেকেই রেড রোডে যান চলাচল বন্ধ করা হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ-সহ গাড়ি পার্কিংয়েও কড়াকড়ি করা হয়েছে।