Tala Bridge: আজ থেকে টালা ব্রিজে শুরু হল যান চলাচল, কবে থেকে বাস চলাচল করবে ব্রিজে
আজ থেকে টালা ব্রিজে শুরু হল যান চলাচল। ২৯ তারিখ চতুর্থীর দিন থেকে বাস চলাচল শুরু হবে বলে জানিয়েছেন কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। পুজোর আগে টালা ব্রিজ খুলে যাওয়ায় উত্তর-দক্ষিণে যাতায়াতের সময় অনেকটাই কমবে। প্রশাসন সূত্রে খবর, চার লেনের নতুন টালা ব্রিজ ৮০০ মিটার লম্বা।তৈরি করতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা। ২০১৯-এর অক্টোবরে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২০-র ৩১ জানুয়ারি বন্ধ করে দেওয়া হয় টালা ব্রিজ।
Tags :
Bangla News Bangla News Live Tala Bridge Tala Bengali News ABP Ananda LIVE Kolkata ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News